০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাংস্টার খুঁজতে দেশের ৭৫ টি জায়গায় এনআইএ অভিযান

পুবের কলম ওয়েবডেস্ক: মঙ্গলবার ভোর ৪টে থেকে দেশের ৭ টি রাজ্য ও রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে অন্তত ৭৫টি জায়গায় তল্লাশি করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। আধিকারিকরা জানিয়েছেন, সন্ত্রাসবাদী-গ্যাংস্টার-মাদক কারবারীদের যোগসাজশের গোপন খবর পেয়ে তারা এই তদন্ত শুরু করেন।

দেশের বিভিন্ন প্রান্তের বেশ কিছু সন্দেহজনক ঠিকানায় এনআইএ-র  একগুচ্ছ অফিসার কাকভোরে অভিযান চলিয়ে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এনআইএ-র মুখপাত্র জানিয়েছেন পঞ্জাব, হরিয়াণা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে অভিযান চালাচ্ছেন তাঁরা। বেশকিছু গ্যাংস্টারের অবৈধ নেটওয়ার্কের খবর পেয়ে তাঁরা এই অভিযান শুরু করেছেন। যতদিন না এই গ্যাংস্টারদের ঘুঘুর বাসা ভাঙা যায় ততদিন এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবে শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের ছয় লক্ষ কোটি টাকার ক্ষতি

এনআইএ মুখপাত্রের মতে, এই গ্যাংস্টাররা টার্গেটেড কিলিং এর মত অপরাধের সঙ্গে যুক্ত। অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচা করে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে এই অপরাধীরা। এরা সাইবারস্পেস ও ব্যবহার করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

আরও পড়ুন: ট্রাম্পকে খুশি করতেই দেশে ভাঙচুর, বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা খামেনির

লরেন্স বিষ্ণোই ও নীরজ বাওয়ানা গ্যাংয়ের বেশ কয়েকজন গ্যাংস্টারকে জিজ্ঞাসাবাদ করার পর, তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এই অভিযান শুরু হয়। মঙ্গলবার যে অস্ত্রগুলি উদ্ধার করেছে এনআইএ, সেগুলি পাকিস্তান থেকে আনা বলেও জানানো হয়েছে। গত অক্টোবরে ৫টি রাজ্যের ৫০টির বেশি স্থানে একই ধরণের অভিযান চালিয়েছিল এনআইএ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: কাশ্মীর থেকে গ্রেফতার চিকিৎসক, এনআইএ-এর জালে অষ্টম অভিযুক্ত

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্যাংস্টার খুঁজতে দেশের ৭৫ টি জায়গায় এনআইএ অভিযান

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার