০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার জন্য হজযাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না

পুবের কলম ওয়েবডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য রবিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়, সউদি সরকার হজযাত্রীদের ভিসার আবেদন  লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে নতুন অধ্যায়: ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন সময়ে অবহিত করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

আরও পড়ুন: বাংলাদেশে নতুন সরকারের শপথে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার জন্য হজযাত্রীদের পাসপোর্ট জমা দিতে হবে না

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার