০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন প্রদেশের পর এবার উত্তর আফগানিস্থানের দিকে এগোচ্ছে বিরোধী জোট, হত ১৫ তালিবান যোদ্ধা

পুবের কলম ওয়েবডেস্কঃপঞ্জশির এবং পারওয়ানের পর এবার বাগলান। তালিবান সেনার হাত থেকে মুক্ত হয়েছে এই তিন জেলা। যেখানে প্রত্যাঘাত এনেছে বিরোধী জোট। আমরুল্লা সালেহর বাহিনী এই প্রতিরোধ গড়ে তুলছে বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর।

জানা যাচ্ছে তীব্র লড়াইয়ের পর পঞ্জশির লাগোয়া বাগলান প্রদেশের বানু, পুল-ই- হিসার,এবং দে- সালাহ জেলা পুনুরুদ্ধার করেছে তালিবান বিরোধী জোট।

এই সংঘর্ষের জেরে নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন তালিবান সেনা। সালেহ অনুগত সেনারা রাজধানী পুল-ই-খুমরির অদূরে পৌঁছে গিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদসংস্থা গুলি।

উল্লেখ্য কাবুলের পতনের পর সালেহ জানিয়েছিলেন তালিবানদের বিরুদ্ধে লড়াই চলবে। কমান্ডার আব্দুল হামিদ শনিবার জানিয়েছেন উত্তর আফগানিস্তানের কিছু এলাকা দখল নেওয়ার জন্য এগোচ্ছেন তাঁরা।

সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন প্রদেশের পর এবার উত্তর আফগানিস্থানের দিকে এগোচ্ছে বিরোধী জোট, হত ১৫ তালিবান যোদ্ধা

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার