০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ডোজের পরে কোভিড বুস্টার শট লাগবে!

পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। আর করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বাড়ানোর জন্য কোভিড -১৯ এর  তৃতীয় ঢেউ আটকাতে ভ্যাকসিন শট, যাকে বুস্টার শট বলা হয়, এর প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের কাছে এখনই পর্যাপ্ত তথ্য নেই। তবে আগামী বছরের শুরুতে আরও তথ্য পাওয়া যাবে বলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর পরিচালক ডঃ রণদীপ গুলেরিয়া শনিবার জানিয়েছেন। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বুস্টার শট দেওয়ার পরিকল্পনা করছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে তাদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ আরও শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করেছে। তিনি জানান যে, ‘আমি মনে করি না যে আমাদের কাছে এখনই যথেষ্ট তথ্য আছে, এটা বলার জন্য যে আমাদের বুস্টার শট দরকার। এমনকি বয়স্ক এবং উচ্চ ঝুঁকিপূর্ণ মানুষদের জন্যও আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। আমাদের এমন তথ্য থাকা দরকার যা আমাদের স্পষ্ট ধারণা দেবে যে এই টিকাগুলি সুরক্ষা দেবে। তিনি আরও বলেন, এখনও গবেষণার প্রয়োজন আছে এবং আরও কিছু মাস সময় লাগবে।

সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় ডোজের পরে কোভিড বুস্টার শট লাগবে!

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার