০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডের নামী দামি তারকা নিয়ে মঞ্চস্থ হবে ‘অযোধ্যা কি রামলীলা’, তুঙ্গে প্রস্তুতি

পুবের কলম, ওয়েবডেস্ক: জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে ‘অযোধ্যা কি রামলীলা’র। আগামী ৬ অক্টোবর এই নাটক মঞ্চস্থ হবে। ৬ থেকে ১৫ অক্টোবর চলবে এই উপাখ্যান। তার আগেই থেকেই জোরকদমে চলছে তোড়জোর। তবে বড় খবর হল এই ‘অযোধ্যা কি রামলীলা’য় থাকছে একঝাঁক বলিউডের তারকা। থাকছেন ভাগ্যশ্রী, শ্বেতা গুপ্তা, আজরানি, মনোজ তিওয়ারি, শক্তি কাপুর, বিন্দু দ্বারা সিং, রাজা মুরাদ, ভোজপুরী অভিনেতা রবি কিষাণ প্রমুখ। দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিকে রামলীয়ায় একাধিক ভূমিকায় দেখা যাবে। কে কোন রোলে অভিনয় করবেন তাও ঠিক হয়ে গেছে। সীতার ভূমিকায় থাকবেন শ্বেতা গুপ্তা, অহিরাবণের ভূমিকায় শক্তি কাপুর,  নারদের ভূমিকায় আসরানি,  হনুমানের ভূমিকায় বিন্দু দ্বারা সিং,  কুম্ভকর্ণের ভূমিকায় থাকবেন রাজা মুরাদ, সীতার চরিত্রে অভিনয় শ্বেতা গুপ্তা। তবে স্বয়ম্ভরের দৃশ্যে বদলে যাবেন অভিনেত্রী। সেই দৃশ্যে অভিনয় করবেন ভাগ্যশ্রী। পরশুরামের ভূমিকায় দেখা যাবে রবি কিষাণকে। তবে ‘অযোধ্যা কি রামলীলা’য় রামের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনও প্রকাশ্যে আনা হয়নি।

এই উপাখ্যান মঞ্চস্থ হয়ে অযোধ্যার লক্ষণ কিলায়। যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, সেখান থেকে কিছুটা দূরে।

প্রসঙ্গত, ২০২০-তে প্রথমবার এই ‘অযোধ্যা কি রামলীলা’ মঞ্চস্থ হয়। কিন্তু করোনা পরিস্থিতির জেরে নির্দেশিকা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ‘অযোধ্যা কি রামলীলা’র ক্রিয়েটিভ ডিরেক্টর তথা ‘মেরি মা ফাউন্ডেশন’-এর কর্তা সুভাষ মালিক জানিয়েছেন, কোনও দর্শক থাকবে না। বাড়িতে নিরাপদে থেকেই লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে রামলীলা উপভোগ করতে পারবেন সকলে।

সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বলিউডের নামী দামি তারকা নিয়ে মঞ্চস্থ হবে ‘অযোধ্যা কি রামলীলা’, তুঙ্গে প্রস্তুতি

আপডেট : ২২ অগাস্ট ২০২১, রবিবার