০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিখ ধর্মস্থান কর্তারপুর সাহিবে প্রবেশে লাগবে টিকাকরণ সার্টিফিকেট, ঘোষণা পাক সরকারের

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা টিকাকরণ সম্পূর্ণ হলেই পাঞ্জাবি শিখ ধর্মস্থান কর্তারপুর সাহিবে প্রবেশে অনুমতি মিলবে বলে জানিয়েছেন পাকিস্তান। পাকিস্তানে বহুল প্রচারিত সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যান্ড অপারেশন সেন্টার(এনসিওসি) সম্প্রতি একটি বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শিখ তীর্থযাত্রীদের কঠোর কোভিড বিধিনিষেধ মেনে কর্তারপুর গুরুদ্বারে তীর্থযাত্রীরা প্রবেশ করতে পারবে। প্রবেশের সময় দেখাতে হবে ভ্যাকসিন সার্টিফিকেট। তবে যাদের ভ্যাকসিন নেওয়া এখনও সম্পূর্ণ হয়নি, তাদের করোনা রিপোর্ট নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। তবে সেই রিপোর্ট ৭২ ঘন্টার বেশি হওয়া চলবে না।
পাকিস্তান সরকার রবিবার ঘোষণা করে, ভ্যাকসিনের দুটো ডোজ যাদের সম্পূর্ণ হয়েছে তারা কর্তারপুর গুরুদ্বারে প্রবেশের অনুমতি পাবে। আগামী মাসেই পালিত হবে শিখ ধর্মগুরু গুরু নানকের মৃত্যুবার্ষিকী। এই দিনে গুরুদ্বারে বহু শিখ ধর্মালম্বী মানুষ ভিড় করে থাকেন। সংক্রমণ এড়াতেই আগেভাগেই পাকিস্তান সরকার এই ঘোষণা করল।
ডন-এর প্রতিবেদনে আরও জানানো হয়েছে, Rapid Antigen Test বিমানবন্দরেই করার ব্যবস্থা থাকবে। যদি কারুরু পজিটিভ রেজাল্ট আসে, তাহলে সেই ব্যক্তি পাকিস্তানে প্রবেশ করতে পারবে না।
প্রসঙ্গত, কোভিডের কারণে ২০২০’র ১৬ মার্চ ভারত-পাকিস্তান সাময়িকভাবে কর্তারপুর গুরুদ্বার সাহিবে প্রবেশ বন্ধ রাখে। পরে ফের ওই ২০২০’র অক্টোবরে পাকিস্তান গুরুদ্বারে প্রবেশে অনুমতি দিলেও ভারত এই অনুমতি দিতে অস্বীকার করে।

২০১৯ সালের ২৪ অক্টোবর পাকিস্তানের সঙ্গে কর্তারপুর করিডোর চুক্তি স্বাক্ষর করে ভারত। চুক্তির আওতায়, সকল ধর্মের ভারতীয় তীর্থযাত্রীদের কর্তারপুর করিডোরের মাধ্যমে গুরুদ্বার কর্তারপুর সাহিব পর্যন্ত সারা বছর ভিসামুক্ত ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিখ ধর্মস্থান কর্তারপুর সাহিবে প্রবেশে লাগবে টিকাকরণ সার্টিফিকেট, ঘোষণা পাক সরকারের

আপডেট : ২২ অগাস্ট ২০২১, রবিবার