০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি এবং সৌরভ ভরদ্বাজ

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টির নেতা অতীশি এবং সৌরভ ভরদ্বাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে মন্ত্রী হিসাবে শপথ নেন দু’জন। দু’জনকেই অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।

এদিনের অনুষ্ঠানে সৌরভ ভরদ্বাজকে স্বাস্থ্য, নগরোন্নয়ন, জল ও শিল্প দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। আর অতীশি পেয়েছেন শিক্ষা, পিডব্লুডি, বিদ্যুৎ এবং পর্যটন বিভাগের দায়িত্ব।

অরবিন্দের দুই মন্ত্রী মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন পৃথক দুই মামলায় গ্রেফতার হয়েছেন। মন্ত্রিত্ব ছেড়েছে দু’জনেই। তারপর থেকেই শুরু হয়ে রাজনৈতিক টানাপোড়েন। মন্ত্রিসভায় কাদের আনবেন কেজরিওয়াল তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে অতিশী ও সৌরভের নাম মন্ত্রী হিসেবে প্রস্তাব করেন তিনি।

উল্লেখ্য, অতীশি এই প্রথমবার মন্ত্রী হলেন। সৌরভ ভরদ্বাজ অবশ্য এর আগে ২০১৩ সালে দিল্লিতে আপ সরকারের পরিবহণ মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রী না হলেও, এর আগে মনীশ সিসোদিয়ার অধীনে শিক্ষা বিভাগের উপদেষ্টা হিসাবে কাজ করার অভিজ্ঞতা আছে অতীশির।

প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মণীশ এখন তিহার জেলে। অপরদিকে, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে উঠেছিল টাকা তছরুপ করার অভিযোগ। সেই অভিযোগে তিনিও এখন তিহার জেলে।  ফলে অরবিন্দ কেজরীবাল মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে গিয়েছিল। এদিন অতীশি এবং সৌরভ ভরদ্বাজকে সেই দুই পদে উন্নীত করা হল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনি ‘হত্যা’র প্রতিবাদে উত্তাল লখনউ: রাজপথে আমেরিকা-ইজরায়েল বিরোধী মিছিলে জনজোয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন অতীশি এবং সৌরভ ভরদ্বাজ

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার