০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমযানে আরব বিশ্বে অঢেল ডিসকাউন্ট! সুপারশপে মানুষের ভিড়  

পুবের কলম, ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে পবিত্র রমযান। পবিত্র মাসের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন মুসলিমরা। বিভিন্ন সুপারশপে দেখা যাচ্ছে মানুষের ভিড়। রমযান উপলক্ষে আরব বিশ্বসহ বিভিন্ন দেশে খাদ্যসহ নানা পণ্যের ওপর ব্যাপক ডিসকাউন্ট অফার চলছে। কোনও কোনও দেশ রাষ্ট্রীয়ভাবে, আবার কোনও কোনও দেশের ব্যবসায়ীরা এই মূল্যছাড়ের ঘোষণা করছেন। যেন ছাড়ের প্রতিযোগিতা চলছে! বিশ্বজুড়ে মূল্যস্ফীতির কারণে সব পণ্যের দাম বেড়েছে। এই পরিস্থিতিতেও মুসলিমরা যেন স্বস্তিতে ইবাদত বন্দেগি করতে পারেন তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

 সংযুক্ত আরব আমিরশাহী, সউদি আরব, কাতার, কুয়েত, ওমানসহ বেশকিছু দেশের সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। ১০ হাজারেরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। আমিরশাহীর সুপারশপগুলোতে শুধুই দেখা যাচ্ছে ডিসকাউন্টের সাইনবোর্ড। অন্যবারের মতো এ বছরও মূল্য ছাড়ের হিড়িক পড়ে গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় ৯০০ পণ্যের দাম কমানোর ঘোষণা করেছে দেশটির বাণিজ্যমন্ত্রক।

 নতুন দাম কার্যকর হয়েছে যা ঈদ পর্যন্ত পাবেন ক্রেতারা। কাতারে শুধু দাম কমিয়েই ক্ষান্ত হয়নি কর্তৃপক্ষ। বাজার পর্যায়ে দাম এবং পণ্যের গুণগত মান নিশ্চিতেও তৎপর প্রশাসন। ত্যাগ আর আত্মশুদ্ধির মাস ঘিরে মূল্যছাড়ের কার্যক্রম শুরু হয়ে গেছে সউদির ব্যবসায়ীদের মধ্যেও। সুপারশপ, শপিংমলগুলোতে বিভিন্ন পণ্যের ওপর ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দাম কমানো হয়েছে। অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতেও বিশেষ ডিসকাউন্ট চলছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযানে আরব বিশ্বে অঢেল ডিসকাউন্ট! সুপারশপে মানুষের ভিড়  

আপডেট : ১৫ মার্চ ২০২৩, বুধবার