০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাঙ্ক’

পুবের কলম, ওয়েবডেস্ক: সউদি আরবের বড় বড় বিনিয়োগকারীরা ক্রেডিট সুইস ব্যাঙ্কে বাড়তি বিনিয়োগ না করায় সুইস ব্যাঙ্কটির শেয়ারমূল্য ২০  শতাংশেরও বেশি পড়ে গেছে। বুধবার সুইৎজারল্যান্ডের জুরিখে ব্যাঙ্কটির শেয়ারের দর প্রায় ২২ শতাংশ কমে যায়। এরপর দেউলিয়া হওয়া এড়াতে তড়িঘড়ি দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ৫৪ বিলিয়ন ডলার ধার নেয় ক্রেডিট সুইস ব্যাঙ্ক। মার্কিন ব্যাঙ্কিং খাতে একাধিক ব্যর্থতার পর ক্রেডিট সুইস  ব্যাঙ্কের শেয়ারের মূল্য এতটাই পড়ে যায় যে তা ইউরোপের অন্যান্য শীর্ষস্থানীয় ঋণপ্রদানকারী সংস্থাগুলোর ওপর প্রভাব ফেলে। এতে বিশ্বের ব্যাঙ্কিং খাতে আরও গভীর সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ক্রেডিট সুইস ব্যাঙ্কের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার সউদি ন্যাশনাল ব্যাঙ্ক ঘোষণা করে, তারা সুইস ব্যাঙ্কটিতে আর অর্থ লগ্নি করবে না, আর এরপরেই ক্রেডিট সুইসের শেয়ারের দর রেকর্ড চার ভাগের এক ভাগেরও বেশি পড়ে যায়। সম্প্রতি আমেরিকার ব্যাঙ্ক ধসের ঘটনার পর সউদি আরবের ব্যাঙ্কটিও নানা সমস্যায় পড়ে। এই অস্থিরতার কারণে সুইস শেয়ার মার্কেটে ক্রেডিট সুইসের শেয়ার বাণিজ্য বাধাগ্রস্ত হয়। পাশাপাশি অন্যান্য ইউরোপীয় ব্যাঙ্কেরও শেয়ার পড়ে যায়। আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সাম্প্রতিক ধসের পর অনেক আর্থিক প্রতিষ্ঠানই এখন শঙ্কার মুখে পড়ছে।

আরও পড়ুন: সুইস ব্যাঙ্কের ১৮ হাজার তথ্য ফাঁস!
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫৪ বিলিয়ন ডলার ধার নিচ্ছে ‘সুইস ব্যাঙ্ক’

আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার