০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

পুবের কলম,ওয়েবডেস্কঃ ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তারার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন তিনজন স্থানীয় বাসিন্দা সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

আরও পড়ুন: ছত্তিশগড়ে মাও ডেরায় গুলির লড়াই, এনকাউউন্টারে খতম ১৩ মাওবাদী
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার