০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২০ জন ওমরাহ যাত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা প্রাণহানি ২০ জন ওমরাহ যাত্রীর। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে। একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে ২০ জন ওমরাহ যাত্রীর মৃত্যু হয়। আহতের সংখ্যা  ২৯ জন।

সৌদি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ ঘটনা ঘটে। বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। আসির প্রদেশের আকাবা শার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

আরও পড়ুন: সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

খবর পাওয়া মাত্রই সৌদি বেসামরিক প্রতিরক্ষা ও রেড ক্রিসেন্ট দল দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের ঘোষণা সৌদি আরবের

নিহত ও আহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। বাসটিতে কোনও বিদেশি নাগরিক ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান বাসটি কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১৫ লাখ নতুন কর্মী নেবে সৌদি আরব ও আরব আমিরাত

সর্বধিক পাঠিত

কর্নাটকে নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার: বাজেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সৌদিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ২০ জন ওমরাহ যাত্রীর

আপডেট : ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার