০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ দুর্নীতিতে তাপস সাহাকে নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

পারিজাত মোল্লা:  কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে ওঠে নদিয়ার তেহট্ট এলাকার বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত মামলা। সিবিআই তদন্ত চেয়ে  মামলা হয়েছে। কিন্তু এই ঘটনায় এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের কাছে  জবাব তলব করা হয়েছে।

কেন এত অভিযোগ থাকার পরেও তাপস সাহার বিরুদ্ধে পদক্ষেপ হয়নি? তা জানতে চায় হাইকোর্ট। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, -‘ বহু অভিযোগ থাকার পরেও কেন তৃণমূল বিধায়ক তাপস সাহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ?’  এই পরিপ্রেক্ষিতেই বিচারপতি  রাজ্যের কাছে হলফনামা তলব করেছেন।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

বিচারপতি রাজশেখর মান্থার এর নির্দেশ,  ‘আগামী ১০ এপ্রিল রাজ্যকে এ বিষয়ে হলফনামা জমা দিতে হবে’। তলব করা হয়েছে মামলার কেস ডায়েরিও। এর আগে গত মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য করেছিলেন, -‘তিনি সত্যি জানতে চান’। আর তার জন্য এই মামলারও তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকেই দেওয়া হবে কি না তা তিনি খতিয়ে দেখছেন। সিবিআইয়ের তরফেও স্পষ্ট জানানো হয়, যে তারা তদন্ত করতে রাজি।   তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মূল অভিযোগ,  দীর্ঘ সময় ধরেই ধাপে ধাপে তিনি ১৬ কোটি টাকা নিয়েছেন চাকরির প্রতিশ্রুতি দিয়ে।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

এদিন শুনানি পর্বে আদালত জানায়,  কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি’? কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, হলফনামা দিয়ে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে। সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে তাপস সাহার বিরুদ্ধে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

এই মামলার কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি রাজশেখর মান্থার। মামলার পরবর্তী শুনানি ১০ এপ্রিল।

খামেনি হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিয়োগ দুর্নীতিতে তাপস সাহাকে নিয়ে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার