০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিৎজা ডেলিভারি করছেন প্রাক্তন আফগান মন্ত্রী শাহ!

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের  যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন  সঈদ আহমদ শাহ সাদাত। কিন্তু এখন তাঁর উপার্জন পিৎজা বিক্রি । জার্মানির লেপজিগ শহরে থেকে পিৎজা বয় হয়ে উঠেছেন এই প্রাক্তন আফগান মন্ত্রী। একজন মন্ত্রীর এমন অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায়  শোরগোল পড়েছে। জানা   যাচ্ছে – গত বছরের ডিসেম্বরেই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট গনির মন্ত্রক থেকে পদত্যাগ করেন আহমদ শাহ। কারণ ছিল– গনির আদর্শের সঙ্গে তাঁর অমিল। ২০১৮ সাল থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের প্রযুক্তি ও যোগাযোগমন্ত্রী ছিলেন  শাহ। সম্প্রতি সংবাদমাধ্যমের ক্যামরার সামনে এসেছেন শাহ।

 সেখানেই জানান তাঁর পিৎজা বয় ওঠার গল্প। সংসারের অভাবে জার্মান কোম্পানি  লিভরান্ডোর হয়ে কাজ করেন তিনি। কিন্তু একজন হাইক্লাস– হাই সিকিউরিটি  জোনে থাকা অভ্যস্ত মন্ত্রীর পিৎজা বয়ের ইমেজটা এখন অনেকের জন্য বিশেষ ইঙ্গিতবাহী। আফগান মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার আগে সাদাত শাহ  যোগাযোগ  ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

 বিশ্বের ১৩ দেশের ২০টি  কোম্পানিতে  যোগাযোগ বিষয়ে কাজ করেছেন। কাজ করেছেন সউদি আরবের আরামকো ও সউদি টেলিকমে। লন্ডনে এক বছরের জন্য তিনি আরিয়ানা টেলিকমের সিইও পর্যন্ত ছিলেন। তাই তাঁর আজকের অবস্থা নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। এত শিক্ষিত হলে হয়তো কোনও সংস্থায় কাজ পেয়ে  যেতেন– পিৎজা ডেলিভারির প্রয়োজন কী? 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিৎজা ডেলিভারি করছেন প্রাক্তন আফগান মন্ত্রী শাহ!

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার