০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটনার পর এবার ভাগলপুর স্টেশন! ১০ মিনিটের পর্ন বিজ্ঞাপনে চাঞ্চল্য

পুবের কলম,ওয়েবডেস্ক: এবার পর্নকাণ্ডে হুলস্থুল পড়ল ভাগলপুর রেলস্টেশনে। টিভি স্ক্রিনে চলল অশ্লীল বিজ্ঞাপন।  তবে এবার স্টেশনের ভিতরে নয়, রেলস্টেশনের কাছেই জনসচেতনতার জন্য লাগানো  একটি এলইডি স্ক্রিনে হঠাৎ পর্ন বিজ্ঞাপন চলতে শুরু করে। দীর্ঘ ১০ মিনিট ধরে চলে এই বিজ্ঞাপন। সেই সময় রেল স্টেশনে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। এই ঘটনায় তাঁরা অবাক হয়ে যান। কেউ কেউ তো আবার ঘটনার ভিডিয়ো করতে শুরু করে। সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল সেই বিজ্ঞাপন।

ঘটনাটি জানাজানি হতেই দ্রুত ওই ডিসপ্লে বোর্ড খুলে নেওয়া হয়। কি ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। যে সংস্থাকে এই কাজ দেওয়া হয়েছিল, তাদের কোনও কর্মীর গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলেই প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাদের কাছে জবাব চাওয়া হবে বলেও খবর।

আরও পড়ুন: দলিত মহিলাকে প্রকাশ্যে মারধর পুলিশের, পুলিশী ভূমিকা নিয়ে প্রশ্ন!

যে সংস্থা এই ডিসপ্লে বোর্ডগুলির দায়িত্বে ছিল, সেই সংস্থার এক কর্তা এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কেউ হ্যাক করে এই কাণ্ড ঘটিয়েছে। পুর্নাঙ্গ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

আরও পড়ুন: পটনায় মেগা বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা, পরবর্তী বৈঠক জুলাইতে

উল্লেখ্য, ট্র্যাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জায়ান্ট এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল। সেগুলির মধ্যে ভাগলপুর স্টেশন লাগোয়া একটি ডিসপ্লে বোর্ডে হঠাৎ এই পর্নকাণ্ড ঘটে।

আরও পড়ুন: এবার হাওড়া থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধের ধাক্কায় বাড়ছে ডলার খরচ, ৯২ ছাপিয়ে রেকর্ড পতন টাকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাটনার পর এবার ভাগলপুর স্টেশন! ১০ মিনিটের পর্ন বিজ্ঞাপনে চাঞ্চল্য

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার