০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিফর্ম নিয়ে প্রশ্ন, অধ্যক্ষের কপালে বন্দুক ঠেকালো কিশোর! দুঃসাহসিক কাণ্ড উত্তরপ্রদেশে

পুবের কলম, ওয়েব ডেস্কঃ কলেজের ইউনিফর্ম নিয়ে প্রশ্ন করায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হল অধ্যক্ষকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোর জেলার গভর্মেন্ট ইন্টার কলেজে। গত মঙ্গলবার কলেজে

অ্যাসেম্বলি চলাকালীন অধ্যক্ষের নজর যায় একটি ছেলের দিকে। লম্বা অবিন্যস্ত চুল হাতের অনেকগুলি আংটি পরিহিত ছেলেটির পোশাক ছাত্রসুলভ না হওয়াতে তাকে প্রশ্ন করেন অধ্যক্ষ।

পরবর্তীতে যখন সব শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা নিজেদের ক্লাসরুমে চলে যায় তখন অধ্যক্ষের কক্ষে ঢুকে তার মাথায় বন্দুক ঠেকায় ছেলেটি।

অধ্যক্ষ পঙ্কজ কুমার জানান, সবাই চলে যাওয়ার পর ছেলেটি আমার কক্ষে প্রবেশ করে এবং বন্দুক বের করে আমার মাথায় ঠেকায়, তারপর আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করে। যখন বাকি শিক্ষকেরা তাকে দেখতে পেয়ে তাড়া করে তখন সে সেখান থেকে পালিয়ে যায়। আমি ওর বিরুদ্ধে মাণ্ডাওয়ালি পুলিশ স্টেশনে অভিযোগ করেছি। ছেলেটি সম্ভবত কারাউলি গ্রামেরই’।

পরবর্তীতে জানা যায় ছেলেটি ওই কলেজের ছাত্রই নয় এবং সে কেন কলেজে বন্দুক নিয়ে এসেছিল সে বিষয়েও কেউ কিছুই বলতে পারছে না।

বিজনোর এস পি ধরমবীর সিং জানিয়েছেন পুলিশ এই বিষয়ে তদন্ত করছে, শীঘ্রই দোষী ধরা পড়বে এবং সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউনিফর্ম নিয়ে প্রশ্ন, অধ্যক্ষের কপালে বন্দুক ঠেকালো কিশোর! দুঃসাহসিক কাণ্ড উত্তরপ্রদেশে

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার