০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় তামিলনাড়ুর বিজেপি নেতার পদত্যাগ

পুবের কলম, ওয়েবডেস্কঃ তামিলনাড়ু বিজেপি নেতা কে টি রাঘবন তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। সাংবাদিক মধন রবিচন্দ্রন একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় ওই রাজ্যের সিনিয়র নেতা কে. রাঘবন এক মহিলার সঙ্গে “যৌন আলাপে” জড়িত।

রাঘবন মঙ্গলবার সভাপতি আনামালাইয়ের সঙ্গে দেখা করে এবং সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার কথা জানান। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে প্রকাশিত এক বিবৃতিতে তামিলনাড়ু রাজ্যের বিজেপি সভাপতি অন্নমালাই স্বীকার করেন যে, রাঘবন তার সঙ্গে দুবার দেখা করেছেন। বিজেপির একজন সিনিয়র নেতা বলেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গোপন রাখা হবে। এর পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ হওয়ার পর রাঘবনকে পদত্যাগ করতে বাধ্য করার পর বিষয়টি তদন্তের জন্য রাজ্যের একজন মহিলা পদাধিকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন অন্নমালাই। রাজ্য বিজেপি নেতারা মনে করেন, এই সমস্যা মোকাবিলায় কূটনীতিক রাজনীতিকের চেয়ে অন্নমালাই অভিমানী পুলিশ কর্মকর্তার মতো কাজ করেছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দিদির উন্নয়নই অনুপ্রেরণা: তৃণমূলে যোগ দিচ্ছেন হুমায়ুন কবিরের জামাতা রাইহান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় তামিলনাড়ুর বিজেপি নেতার পদত্যাগ

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার