০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অক্টোবর মাস থেকেই করোনা টিকাকরণ শুরু হবে ১৮ অনুর্ধ্বদের

পুবের কলম, ওয়েবডেস্কঃ অক্টোবর থেকেই তৃতীয় ঢেউ আছড়ে পড়বে বলে আগাম হুঁশিয়ারি দিয়েছে বিশেষজ্ঞ মহল। রাজ্যে ও কেন্দ্রের তরফে টিকাকরণে আর জোর দেওয়া হয়েছে। তবে টিকা নিলেও করোনা বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে করোনা তৃতীয় সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে। সংক্রমণে চেন আরও দ্রুত ভাঙতে পুজোর মাস থেকেই ১৮ অনুর্ধ্বরা টিকা পাবে জানিয়েছে বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই অক্টোবরে জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন বাজারে আসার আগেই ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। বুধবার জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজ়েশনের অধিকর্তা ডঃ এনকে অরোরা।

ডঃ অরোরা বলেন,  দেশে ১৮ বছরের কম বয়সী প্রায় ৪৪ কোটি শিশু রয়েছে। তবে তাদের সকলেরই সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম। শিশুদের গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই তড়িঘড়ি ভ্যাকসিন দেওয়া প্রয়োজন নেই। তবে শিশুদের সুরক্ষিত রাখতেই এই টিকা দেওয়া প্রয়োজন। পরিবারের অন্য কোনও সদস্য করোনা আক্রান্ত হলে, শিশুরা তাদের সংস্পর্শে থাকে। সেক্ষেত্রে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবক ও স্কুলের শিক্ষাকর্মীদের আগে টিকাকরণ প্রয়োজন।

সর্বধিক পাঠিত

শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অক্টোবর মাস থেকেই করোনা টিকাকরণ শুরু হবে ১৮ অনুর্ধ্বদের

আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার