০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরের জামিয়া মসজিদে ঈদের নামাযে নিষেধাজ্ঞা: ক্ষোভ প্রকাশ আঞ্জুমান আউকাফ জামিয়া মসজিদ কর্তৃপক্ষের

পুবের কলম,ওয়েব ডেস্ক: এবার জম্মু ও কাশ্মীর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিল আঞ্জুমান আউকাফ জামিয়া মসজিদ কর্তৃপক্ষ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এই নিয়ে চার বছরের জন্য শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ঈদের নামাযের অনুমতি দেয়নি প্রশাসন।

এদিন মসজিদ কর্তৃপক্ষ প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে ,  ঐতিহাসিক এই মসজিদে ঈদের নামায পালন করতে না পারাটা জম্মু ও কাশ্মীরের মুসলমানদের জন্য বড় দুঃখ ও কষ্টের একটা ঘটনা।

এছাড়াও মসজিদ কর্তৃপক্ষ প্রশাসনের বিরুদ্ধে মুসলিমদের জোরপূর্বক জামিয়া মসজিদে নামায পড়া থেকে বিরত রাখার অভিযোগ তুলেছে।

ঘটনা প্রসঙ্গে মসজিদ কর্তৃপক্ষ জানান, পুলিশ এবং বেসামরিক কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় আমাদের জানিয়েছিল জামিয়া মসজিদে সকাল সাড়ে সাত টার পর আর ঈদের  নামাযের অনুমতি দেওয়া হবে না। যেখানে আমরা ঈদের  নামাযে জন্য সকাল নয় টার সময় নির্ধারণ করে ছিলাম। কারণ ঐতিহাসিক এই মসজিদে দূর-দূরান্তের এলাকার মানুষরা ঈদের নামায পড়তে আসে ।

উপত্যকার অন্যান্য মসজিদে সকাল দশ টার পর নামাযের অনুমতি দেওয়া হলেও গ্র্যান্ড মসজিদে তা কেন দেওয়া হল না তা বুঝতে আমরা সত্যি অপারগ।

এদিন তারা আরও বলেন,  জামিয়া মসজিদে
রমজানের শেষ শুক্রবারের বিশেষ রাতের নামায ও জামাতের অনুমতি দেওয়া হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল তা। তারপরেও ঈদের নামাযের অনুমতি না দেওয়াটা আমাদের কাছে কষ্টের।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকার, বাড়ছে উদ্বেগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীনগরের জামিয়া মসজিদে ঈদের নামাযে নিষেধাজ্ঞা: ক্ষোভ প্রকাশ আঞ্জুমান আউকাফ জামিয়া মসজিদ কর্তৃপক্ষের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার