০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তির বৃষ্টি বাংলা জুড়ে, সোমবার থেকে খুলছে স্কুল কলেজ

পুবের কলম, ওয়েব ডেস্ক: সোমবার থেকেই খুলছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তাপপ্রবাহের জন্য এক  সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতির যেহেতু পরিবর্তন হয়েছে সেই কথা মাথায় রেখেই আর নতুন করে ছুটি বাড়ানো হচ্ছে না বলেই সূত্রের খবর । কার্যত আগামীকাল থেকেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

উল্লেখ্য, নতুন করে আর তাপপ্রবাহের সর্তকতা নেই রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে নতুন করে উত্তর এবং দক্ষিণের কোন জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা নেই। বরং, ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে ২৫ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জেলাতেই।

প্রসঙ্গত , শেষ কিছুদিন ধরে তাপপ্রবাহে নাজেহাল অবস্থা হয়েছে রাজ্যবাসীর। কলকাতায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। কয়েকটি জেলায় তাপমাত্রা পৌঁছেছিল ৪৪ ডিগ্রিতে। কার্যত নাজেহল অবস্থা হয়েছিল মানুষের। বেলা ১১ টা থেকে ৪ টে পর্যন্ত বাড়ি থেকে বেরনোর ক্ষেত্রে জারি ছিল বিশেষ সতর্কতা। তার পরেই হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে শনিবার রাতেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা বাংলা। আর সেই জন্যই নতুন করে আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাজ্যসভা নির্বাচন: অভিষেক মনু সিংভি-সহ ৬ প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বস্তির বৃষ্টি বাংলা জুড়ে, সোমবার থেকে খুলছে স্কুল কলেজ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার