০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সল্টলেকে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

পুবের কলম, ওয়েব ডেস্ক: সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় ভয়াবহ আগুন। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। ঘটনাস্থলে উপস্থিত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

সন্ধে ৭টায় আগুন লাগার ২ ঘণ্টা পরেও আগুন  নিয়ন্ত্রণে আসেনি। আগুন যাতে ছড়িয়ে না পড়ে এর জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন করা হয়েছিল গোটা এলাকা জুড়ে ।

অন্যদিকে ঘটনার খবর কানে পৌঁছানো মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক তথা দমকল কর্মী সুজিত বসু। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখছেন তিনি। যদিও সংবাদমাধ্যমে মন্ত্রীর দাবি, ১০০ টি ঝুপড়ি এখনও পর্যন্ত আগুনের গ্রাসে চলে গিয়েছে। একাধিক সিলিন্ডার ইতিমধ্যে বার করে আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কারোর প্রাণ যায়নি বলেও জানিয়েছেন স্থানীয় বিধায়ক।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যুদ্ধ নয়, আলোচনার পথেই সমাধান: ইরান ইস্যুতে মোদির বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সল্টলেকে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার