০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসংগঠিত শ্রমিকদের সুবিধার্থে কেন্দ্র আনছে ‘ই শ্রম” পোর্টাল, স্বীকৃতির সঙ্গে মিলবে সুবিধা

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অসংগঠিত শ্রমিকদের সরকারি প্রকল্পগুলির সুবিধা দিতে ২৬ আগস্ট কেন্দ্র সরকারের তরফ থেকে ই-শ্রম পোর্টালের উদ্ভোধন করা হবে। দেশের কয়েক কোটি শ্রেণীভুক্ত নন এমন অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত করা হবে এই পোর্টালে।

আমাদের দেশে সরকারি খাতায় নথিভুক্ত নন এমন শ্রমিকদের সংখ্যা কয়েক কোটি, সরকারি নথিতে তাদের নাম না থাকায় সরকারি বিভিন্ন পরিসেবা ও প্রকল্প থেকে বঞ্চিত হতে থাকেন তারা। এই পোর্টালের মাধ্যমে শ্রমিকেরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা  পাবেন এবং তার সঙ্গে তাদের সব তথ্য গুলি সরকারের খাতায় নথিভুক্তও হবে।

দেশের ৩৮ কোটি শ্রমিকের নামই এই পোর্টালে নথিভুক্ত করতে চাইছে কেন্দ্র সরকার। ভীনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক,  হকার ও ফুটপাথের বিক্রেতা,  গৃহস্থ বাড়িতে কর্মরত শ্রমিক সবাইকেই এই পোর্টালের আওতায় আনতে চায় কেন্দ্র। পোর্টালে নাম নথিভুক্ত করার পর তাদের একটি ১২ সংখ্যার কোড দেওয়া হবে যার মাধ্যমে তারা আগামি দিনে সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সংযুক্ত হতে পারবে। শ্রম মন্ত্রক এই পোর্টালে শ্রমিকদের নাম নথিভুক্ত করার দায়ীত্ব নিয়েছে। রাজ্য সরকার ও ট্রেড ইউনিয়ন গুলির সাহায্যে শ্রমিকদের তথ্যগুলি নিয়ে সেগুলি পোর্টালটিতে আপলোড করা হবে। শ্রমিকেরা নিজেরাও এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। আধার কার্ডের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। জন্ম তারিখ,  বাসস্থান, মোবাইল নম্বরও সংযুক্ত করতে হবে এই পোর্টালে। জাতীয় টোল ফ্রি নম্বর ১৪৪৩৪-এ ফোন করে এই বিষয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন শ্রমিকেরা।

অনেকদিন থেকেই এই পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র,  কিন্তু নানা কারণবশত এর কাজ বন্ধ ছিল। পরবর্তিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আবার কাজ শুরু হয়।

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী গত মঙ্গলবার এই পোর্টালের লোগো উদ্বোধন করেন এবং আজ তিনি পোর্টালটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপিন্দর যাদব এই পোর্টালটির উদ্বোধন করবেন, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রি রামেশ্বর তেলি।

সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসংগঠিত শ্রমিকদের সুবিধার্থে কেন্দ্র আনছে ‘ই শ্রম” পোর্টাল, স্বীকৃতির সঙ্গে মিলবে সুবিধা

আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার