০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘সুদান যুদ্ধে ৭ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত’

পুবের কলম,ওয়েবডেস্ক: সুদানের সেনাবাহিনী ও আধা সেনার মধ্যে ক্ষমতা দখলের যুদ্ধে এখনও পর্যন্ত ৭ লক্ষেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। গত মাসে দেশটিতে দুই পক্ষের সংঘাত শুরু হয়। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা আইওএম জানিয়েছে, অন্তত ১ লক্ষ সুদানি দেশ ছেড়ে পালিয়েছে। সউদি আরবের জেদ্দায় তৃতীয় দিনের আলোচনার জন্য যুদ্ধরত উভয় গোষ্ঠীর দূতদের বৈঠকের একদিন পর নতুন পরিসংখ্যান প্রকাশিত হয়। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর খার্তুম এবং সুদানের অন্যান্য শহরগুলোতে খাদ্য, আশ্রয় ও  মানবিক সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিরতি জারির লক্ষ্যেই এই আলোচনা। ইতিমধ্যে সউদি আরব প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা সুদানকে ১০ কোটি ডলারের সহায়তা দেবে। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী এবং জেনারেল হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক রাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হয়। বারবার যুদ্ধবিরতি চুক্তি হলেও তা সংঘাতের অবসান ঘটাতে এমনকি সহিংসতা হ্রাসে ব্যর্থ হয়। সুদানের রাজধানী খার্তুমের বাসিন্দারা জানান, তারা মঙ্গলবার ও বুধবার শহরের কেন্দ্রস্থলে এবং এর আশপাশে নতুন করে বন্দুকযুদ্ধ এবং বিমান হামলার শধ শুনেছেন। সুদানের নাগরিকরা অনেক আশা নিয়ে জেদ্দার বৈঠকের দিকে তাকিয়ে আছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ সম্প্রতি বলেছে, তারা ২ লক্ষ মানুষকে সহায়তা প্রদানের জন্য একটি জরুরি আবেদন জানিয়েছে।

আরও পড়ুন: শুরু বিপর্যয়ের তাণ্ডব! সরানো হল এক লক্ষ মানুষকে
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সুদান যুদ্ধে ৭ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত’

আপডেট : ১০ মে ২০২৩, বুধবার