০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ‘মুহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার অনুমোদন

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার জাতীয় রাজধানী দিল্লির মুনিরকায় অবস্থিত ‘মুহাম্মদপুর গ্রামের  নাম পরিবর্তন করে ‘মাধবপুরম করার প্রস্তাবের  অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ দিল্লি পুর কর্পোরেশনের মেয়র মুকেশ সূর্যন ওই তথ্য দিয়েছেন।  এবার এটি চূড়ান্ত অনুমোদনের জন্য  দিল্লি সরকারের রাজস্ব বিভাগে পাঠানো হবে– তারপরে গ্রামের নাম চূড়ান্ত হবে।    

বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র মুকেশ সূর্যনের একটি বিবৃতিতে প্রকাশ–  তিনি বলেন– এটা জানা গেছে যে মুঘল আমলে দিল্লির অনেক গ্রামের নাম জোর করে পরিবর্তন করা হয়েছিল। যার মধ্যে মুনিরকার ৬৬ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর গ্রামও রয়েছে। এটি দক্ষিণ দিল্লি পুর কর্পোরেশনের অধীনস্থ গ্রাম। 

এতে আরও বলা হয়–  দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল যে মুহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করা হোক। সেই দাবি এবং অনুভূতির কথা মাথায় রেখে এবং কর্পোরেশনের  (বিজেপি) কাউন্সিলর ভগত সিং টোকসের অনুরোধে মুনিরকা ওয়ার্ড-৬৬’এর  মুহাম্মাদপুর গ্রামকে জনগণের স্বার্থে মাধবপুরমে পরিবর্তন করার জন্য প্রস্তাবে অগ্রিম অনুমোদন দেওয়া হয়েছে।     

মুকেশ সূর্যন বলেন– রাজস্ব রেকর্ডে গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব শিগগিরি দিল্লি সরকারের কাছে পাঠানো হবে। এরপরে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে।  

সম্প্রতি বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ‘আলিগড়’-এর নাম ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাস হয়েছে– মঈনপুরীর নাম মায়ান ঋষির নামে মায়াননগর করার প্রস্তাব জেলা পঞ্চায়েতে পাস হয়েছে। রাজ্যে এর আগে ইলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর ও ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা করা হয়েছে। এবার রাজধানী দিল্লিতেও ‘মুহাম্মদপুর’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার প্রস্তাবের অগ্রিম অনুমোদন দিলেন দক্ষিণ দিল্লি পুর কর্পোরেশনের মেয়র মুকেশ সূর্যন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে ‘মুহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করার অনুমোদন

আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার