০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম নোটিশ 

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘দ্য কেরালা স্টোরি’ মানুষকে দেখার সুযোগ দেওয়া হোক। বাংলার মতো অন্যান্য রাজ্যের জনবিন্যাস আছে। সেখানে কোনও সমস্যা তৈরি হয়নি। তাহলে বাংলায় হবে কেন? এই মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।

এদিন রাজ্যের তরফে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীনী অভিষেক মনু সিংভি। তাঁর দাবি, এই সিনেমা সংক্রান্ত অন্যান্য মামলায় সুপ্রিম কোর্ট নির্মাতাদের হাইকোর্টে যেতে বলেছে। সেই সঙ্গে তিনি আরও বলেন,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হতে পারে, এমন গোয়েন্দা রিপোর্ট ছিল রাজ্যের কাছে।’ পাশাপাশি ‘ওয়েস্ট বেঙ্গল সিনেমাস আইন’ অনুযায়ী, রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে রাজ্যের কথা না শুনে কোনও অন্তর্বতী নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম নোটিশ 

আপডেট : ১২ মে ২০২৩, শুক্রবার