০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বার্লিনে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহম্মদ’

পুবের কলম,ওয়েবডেস্ক: ক্রমেই মুহাম্মদ নামটি ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে। জার্মানির মতো দেশের জনপ্রিয় নামের তালিকাতেও উঠে এসেছে মুসলিমদের কাছে অতি পবিত্র ও প্রিয় এই নামটি। রাজধানী বার্লিনে ২০২১ ও ২০২২ সালে ছেলে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে অবস্থান করছিল ‘মুহাম্মদ’ নামটি। উইসবাডেন ভিত্তিক ভাষা গবেষণা-প্রতিষ্ঠান দ্য সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ সম্প্রতি এক সমীক্ষা চালায়। গত ৮ মে সমীক্ষাটি প্রকাশিত হয়। সমীক্ষায় জার্মানির ৭৫০টিরও বেশি জন্মনিবন্ধন অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়। দেখা যায়, পুরো জার্মানিতে মুহাম্মদ নামটি জনপ্রিয় নামের তালিকায় ২০তম স্থানে রয়েছে। রাজধানী বার্লিনে রয়েছে শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘নূহ’ ও ‘আদম’ নাম দুটি। রাজধানীতে মেয়েদের নামের ক্ষেত্রে শীর্ষ তিনটি নাম হল, সোফিয়া, এমিলিয়া ও এমা। পুরো দেশের হিসেবে ছেলে শিশুদের জনপ্রিয় নামের তালিকার শীর্ষে রয়েছে নূহ, ম্যাথিও ও লিওন। বিপরীতে কন্যা শিশুদের জনপ্রিয় নামের তালিকার শীর্ষে থাকা নাম তিনটি হল- এমিলিয়া, সোফিয়া ও এমা। সমীক্ষায় বলা হয়, ২০২২ সালে মুহাম্মদ নামটি রাখা হয় বার্লিনে জন্ম নেওয়া ২,৭৫৮ শিশুর জন্য। ফলে নামটি তালিকার শীর্ষস্থান অধিকার করে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বার্লিনে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহম্মদ’

আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার