০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় হুকিং রুখতে পুরসভা ও সিইএসসিকে সঙ্গে নিয়ে অভিযান পুলিশের

পুবের কলম, ওয়েবডেস্ক: হুকিংয়ের বিরুদ্ধে কলকাতা পুরসভা ও সিইএসসিকে সঙ্গে নিয়ে একযোগে অভিযান শুরু করল পুলিশ। কলকাতার একবালপুরে এই অভিযান চালায় তারা। গত রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মা ও মেয়ের। এর পরেই জোরকদমে হুকিং রুখতে অভিযান শুরু হয়েছে। জুন থেকে পুরোদমে এই কাজ শুরু হবে।

বর্ষার পরে রাস্তার ধারে পথবাতিগুলিকে পুনরায় লাগানো হবে। আপাতত সেগুলিকে ঠিক-ঠাক আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। অপর একটি দল ওয়াটগঞ্জ থানা এলাকা গিয়ে বাসিন্দাদের কড়া হুঁশিয়ারি দেয়, যে বেআইনি ভাবে বিদ্যুতের লাইন নিলে পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ আশেপাশের এলাকাগুলিকে খতিয়ে দেখা জন্য সিইএসসিকে চিঠি দিয়েছে। এই পরিদর্শন ভিডিও রেকর্ডিং করে রাখা হয়।

আরও পড়ুন: প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী

এক উর্ধতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, জুন থেকেই এই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর জন্য জরুরি ভিত্তিতে এই কাজ শুরু করা হল। গোয়েন্দা বিভাগেরও সহায়তা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় হুকিং রুখতে পুরসভা ও সিইএসসিকে সঙ্গে নিয়ে অভিযান পুলিশের

আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার