০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধিতে কড়া পদক্ষেপ হাইকোর্টের

পুবের কলম প্রতিবেদক:  শহরের দুতিনটি নামজাদা বেসরকারি স্কুলের  অস্বভাবিক ফি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। এই লাগামছাড়া ফি বৃদ্ধির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে গত ১৮ মে শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন, অনেক স্কুল ফি  বাড়ানোর আগে সরকারি অনুমতি নেয় না। সরকারের অনুমতি ছাড়া কোনও বেসরকারি স্কুল ইচ্ছেমতো ফি বাড়াতে পারে না।এরপর বেসরকারি স্কুলকে কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি বসু বলেন, ‘শিক্ষা কোনও মিষ্টির দোকান নয়, যে একটি দোকানে কোনও মিষ্টি ১০ টাকায় বেচবে আর কোনও দোকান সেই মিষ্টি ৫ টাকায় বেচবে।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

আদালতের পর্যবেক্ষণ বেসরকারি সংস্থা বলেই যেমন খুশি ফি নির্ধারণ করা যায় না। বেসরকারি স্কুলগুলি কী নিয়মে ফি বাড়াতে পারবে তা  আগামী শুনানিতে উভয় পক্ষকে জানাতে হবে।মামলার পরবর্তী শুনানি আগামী ৫ জুন।

আরও পড়ুন: চন্দ্রকোনা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল হাইকোর্ট, রিপোর্ট তলব

সম্প্রতি বিড়লা ভারতী এবং সাউথ পয়েন্ট স্কুলের বিরুদ্ধে লাগামছাড়া ফি বৃদ্ধি নিয়ে মামলা দায়ের করেন অভিভাবকদের একাংশ। বিড়লা ভারতীর বিরুদ্ধে অভিভাবক ফোরামের অভিযোগ, সেখানে বিভিন্ন ক্লাসে ২২-৫০ শতাংশ পর্যন্ত ফি বাড়ানো হয়েছে। সাউথ পয়েন্টে ১০০ শতাংশের বেশি ফি বাড়ানোর অভিযোগে মামলা হয়েছে।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

সর্বধিক পাঠিত

করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধিতে কড়া পদক্ষেপ হাইকোর্টের

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার