০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ হাজার ইমামকে সাম্মানিক ভাতা দেবে তেলেঙ্গানা ওয়াকফ বোর্ড

পুবের কলম ওয়েবডেস্কঃ তেলেঙ্গানার ওয়াকফ বোর্ড আরও ৬ হাজার ইমাম ও মুয়াজ্জিনের জন্য ৫ হাজার টাকা করে সাম্মানিক ভাতা বরাদ্দ করতে চলেছে। গত কয়েক বছর ধরে এই রাজ্যের ইমাম ও মুয়াজ্জিনরা এই দাবি জানিয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন সরকারের কাছে। শুধু তাঁরাই নন, বহু ধর্মীয় পণ্ডিত ও জনপ্রতিনিধিও দাবি তুলেছেন এই সাম্মানিক দেওয়ার বিষয়ে। টিএস ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ সালিম জানিয়েছেন, রাজ্য সরকারকে জানাবে বোর্ড এবং ঝুলে থাকা আবেদনপত্রগুলি বিবেচনা করে দেখবে। প্রসঙ্গত, তেলেঙ্গানায় ১০ হাজার ইমাম ও মুয়াজ্জিনকে মাসিক পাঁচ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হয়। এখন আরও ছয় হাজার আবেদনপত্র জমা পড়েছে। মহম্মদ সালিম জানিয়েছেন, এই আবেদনপত্রগুলি তাঁরা বিবেচনা করে দেখবেন। আগে ইমাম ও মুয়াজ্জিনদের দুই হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হত। সেটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলেছেন, এই প্রকল্পের জন্য বরাদ্দ বাজেটের দিকে নজর রেখে নতুন জমা পড়া আবেদনপত্রগুলির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। টিএস ওয়াকফ বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার রঙ্গা রেড্ডি জেলার প্রশাসনের বৈঠক হয়েছে

সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬ হাজার ইমামকে সাম্মানিক ভাতা দেবে তেলেঙ্গানা ওয়াকফ বোর্ড

আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার