০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাবা মার অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে পাবজিতে নষ্ট করল ১৬ বছরের কিশোর

পুবের কলম ওয়েবডেস্কঃশিশু থেকে কিশোর প্রায় বেশিরভাগ ছেলেমেয়েই ক্রমশ আসক্ত হয়ে পড়ছে মোবাইল গেমের প্রতি।অবশ্য বড়রাও এই তালিকায় রয়েছে।আর বর্তমানে করোনাকালীন পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় তা গেম খেলায় আরও কিছুটা ইন্ধন জুগিয়েছে।আর সেই ছবিই এবার ধরা পড়লো মুম্বইয়ে।এক ১৬ বছর বয়সী কিশোর তার বাবা মার অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে নিয়েছে পাবজিতে ভার্চুয়াল নগদ কেনার জন্য।কিশোরটি প্রথমে তার বাবা -মাকে বলেছিল যে এই টাকা অনলাইন গেমিং সেশনের জন্য।পাবজি খেলায় আসক্ত ছেলেটি ১০ ​​লক্ষ টাকা নষ্ট করার পর বাবা মার উপর রেগে গিয়ে প্রথমে তার বাড়ি ছেড়ে চলে যায় এবং যাওয়ার সময় একটি চিঠি লিখে যায়।অন্যদিকে বুধবার তার বাবা মা এমআইডিসি পুলিশের কাছে গিয়ে তাদের ছেলের খোঁজে একটি  নিখোঁজ ডায়েরি করেন। বাবা -মা পুলিশকে জানান যে তাদের ছেলে একটি চিঠি রেখে গেছে যাতে বলা হয়েছে যে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং ফিরে আসবে না। এরপর স্থানীয় পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে বিষয়টি জানায়।

 বৃহস্পতিবার বিকেলে, পুলিশ তার সহপাঠী এবং বন্ধুদের কাছ থেকে তথ্য নিয়ে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর তার বাড়ি থেকে কিছু দূরে মহাকালী কেভস রোডের কাছে দেখা যায় ওই কিশোরকে।বাবা -মা পুলিশকে জানান, কীভাবে ছোট ছেলেটি পাবজি এর প্রতি আসক্ত হয়ে পড়েছিল এবং  এত বড় পরিমাণ টাকা তোলার আগে সে দুবার ভাবেনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা মার অ্যাকাউন্ট থেকে ১০ লক্ষ টাকা তুলে পাবজিতে নষ্ট করল ১৬ বছরের কিশোর

আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার