০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান প্রসঙ্গে অনমনীয় প্রতিরক্ষামন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবানি আফগানিস্তানে ভারতের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোয়াড গঠনও এই কৌশলের অংশ বলে জানালেন তিনি। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এমন ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ তৈরির মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করার কথাও বলেন রাজনাথ। সীমান্তে নানা রকম অস্থিরতা ও ঝঞ্ঝাট থাকলেও ভারতের মানুষ আত্মবিশ্বাসী যে জাতীয় নিরাপত্তা নিয়ে দিল্লি কোনওরকম সমঝোতা করবে না এবং এই বিশ্বাস ক্রমশ জোরালো হয়ে উঠছে।

ভারত নিজভূমেই কেবল সন্ত্রাসকে খতম করবে না, প্রয়োজনে বিদেশেও অভিযান চালাবে বলে মন্তব্য করেছেন তিনি। রাজনাথ আরও বলেন,”দুটি যুদ্ধে হেরে যাওয়ার পর আমাদের এক প্রতিবেশী দেশ (পাকিস্তান) এক ছদ্ম যুদ্ধ শুরু করেছে। সন্ত্রাসবাদই এই নীতির কেন্দ্রে। সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতকে নিশানা করার জন্য।” কিন্তু সমুচিত জবাব দিতে ভারত পিছপা হবে না বলে জোর দিয়ে বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এদিকে, গত বছর দেশের উত্তরাংশে সীমান্ত-পরিস্থিতির বদল ঘটাতে বহুমাত্রিক উদ্যোগ নিয়েছিল চিন।

এই প্রসঙ্গে রাজনাথ জানান, নয়া পদ্ধতি ও গতিতে প্রতিকূলতার মোকাবিলা করতে প্রস্তুত ছিল ভারত। যাইহোক, পাকিস্তানের নাম না করে রবিবার তিনি বলেন যে, দুই দেশের মধ্যে গোলাগুলি বন্ধ হয়েছে এবং এই সাফল্যের একমাত্র কারণ হল ‘ভারতের শক্তি’। ২০১৬ সালের দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্ত-সমস্যার কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনাথ বলেন যে, ২০১৯ সালের বালাকোটে হামলার পর ভারতের সক্রিয়তা অনেক জোরদার হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে মানসিকতাতেও এসেছে পরিবর্তন। তিনি বিশেষভাবে তুলে ধরেন ‘প্রতি-সন্ত্রাসবাদী অপারেশনে’র কথা। তাঁর জবানিতে, দরকার পড়লে বিরুদ্ধ-শক্তির বিরুদ্ধে এই অভিযান চালাতে সঙ্কোচ করবে না ভারত। তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে (ডিএসএসসি) ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা বিষয়ে তাঁর দৃঢ় অবস্থানের কথা বলতে গিয়ে মন্তব্য করেন, এ নিয়ে কোনওরকম সমঝোতা করা হবে না এবং দেশবাসী তা জানে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান প্রসঙ্গে অনমনীয় প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ২৯ অগাস্ট ২০২১, রবিবার