০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাটজিপিটির লেখা ভাষণ পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

পুবের কলম,ওয়েবডেস্ক:কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লিখে দিল ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের পার্লামেন্টের ভাষণ। প্রযুক্তিটির বৈপ্লবিক দিক ও ঝুঁকির বিষয়টিতে আলোকপাত করার জন্য ড্যানিশ প্রধানমন্ত্রী এটি করান।

গতকাল বুধবার গ্রীষ্মকালীন ছুটির প্রাক্কালে পার্লামেন্টে প্রথাগত এই ভাষণ দেন তিনি। ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পার্লামেন্ট সদস্যদের বলেন, ‘এইমাত্র আমি এখানে যা পাঠ করলাম, তা ঠিক আমার কথা নয়।

আরও পড়ুন: রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

কিংবা এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিরও নয়।’ এরপর বিষয়টি খোলাসা করে প্রধানমন্ত্রী জানান, তাঁর ভাষণের কিছু অংশ লেখা হয়েছে চ্যাটজিপিটি নামের এআই ব্যবহার করে।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান

তিনি সরকারি কার্যক্রমের পরিচালনা ও শৃঙ্খলার প্রসঙ্গ টেনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে বলেন, ‘এটি একদিকে আকর্ষণীয় হলেও অন্যদিকে ক্ষতিকর।’চ্যাটজিপিটি হচ্ছে এক ধরনের এআই চ্যাটবট।

আরও পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা কম্পিউটার প্রগ্রামই হচ্ছে চ্যাটবট। এর মধ্যে বর্তমানে চ্যাটজিপিটিই বেশি জনপ্রিয়। চ্যাটবটগুলোকে অসংখ্য তথ্য-উপাত্ত দিয়ে প্রশিক্ষিত করা হয়। এতে এটি কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে।তবে এ প্রযুক্তি এখনো শতভাগ নিখুঁত নয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনির পর ইরানের সুপ্রিম লিডার কে? উঠে আসছে লারিজানির নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চ্যাটজিপিটির লেখা ভাষণ পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার