০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জোট ভাঙল অসমে– ইউডিএফ সঙ্গ ছাড়ল কংগ্রেস

পুবের কলম ওয়েবডেস্কঃ অসমে মহাজোট গড়ে বিধানসভা নির্বাচনে লড়েছিল বিরোধী দলগুলি। তাতে কোনও লাভ হয়নি। এবার সেই মহাজোটে বড়সড় ফাটল দেখা দিল। দুই বড় শরিক কংগ্রেস এবং ইউডিএফ এবার থেকে আর জোটে নেই। কংগ্রেসের কোর কমিটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বদরুদ্দিন আজমলের দলের সঙ্গে আর জোটে থাকবে না তারা। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা– সাংসদ গৌরব গগৈ– বিধায়ক দলের উপনেতা রকিবুল হুসেন সহ দলের একাধিক নেতা আগেই এআইইউডিএফ-এর সঙ্গ ত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন। সোমবার রাতে প্রদেশ কংগ্রেসের নীতি-নির্ধারণ কমিটির দীর্ঘ আলোচনার পর ইউডিএফ-এর সঙ্গ ত্যাগ করার পাকা সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকের পর সংবাদ মাধ্যমের কাছে এই সিদ্ধান্তের কথা জানান– রকিবুল হুসেন। তাঁর অভিযোগ– হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপির সরকার গঠিত হওয়ার পর ইউডিএফের একাংশ নেতা ও বিধায়ক মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। এতে জোট শরিক হিসেবে কংগ্রেসের মর্যাদাহানি হচ্ছে।

প্রদেশ কংগ্রেসের কোর কমিটির এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যে ইউডিএফ-কে চিঠি পাঠানো হয়েছে। ফলে কংগ্রেস-ইউডিএফ দলের সম্পর্কে ছেদ ঘটেছে আনুষ্ঠানিকভাবেই। এছাড়া মহাজোটের আর এক শরিক বিপিএফ-এর দলও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সেই সূত্রে বিপিএফ-কেও তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে কংগ্রেস।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোট ভাঙল অসমে– ইউডিএফ সঙ্গ ছাড়ল কংগ্রেস

আপডেট : ৩১ অগাস্ট ২০২১, মঙ্গলবার