০৬ মার্চ ২০২৬, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার মধ্যে বনগাঁর পাইকপাড়ায় ভোটগ্রহণ, ভোটারদের লম্বা লাইন

পুবের কলম প্রতিবেদক:  কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার মধ্যে বনগাঁর পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোটারদের ভিড়।

রাজ্য জুড়ে মোট বুথের সংখ্যা ৬১ হাজার ৬৩৬টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে ৪ হাজার ৮৩৪টি।  অর্থাৎ, মোট বুথের ৭.৮৪ শতাংশ স্পর্শকাতর বুথ। অতীতে এই সমস্ত বুথগুলিকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে,  সে কথা মাথায় রেখেই আজ নির্বিঘ্নে ভোট করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। তার জন্য লেহ্‌ থেকে এয়ারলিফট করে বাহিনী নিয়ে এসেছে কমিশন। যা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুন: কর্নাটক নির্বাচনে ভোটারদের বিনামূল্যে খাবার পরিবেশনে অনুমতি হাই কোর্টের

আরও পড়ুন: বিজেপি বিধায়কের দানের শাড়ি পুড়িয়ে ভোটারদের অভিনব প্রতিবাদ কর্নাটকে

তবে মূলত স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠিয়ে অবগত করেছিল বিএসএফ। তারপরেই কমিশনকে বাহিনী মোতায়েন নিয়ে নয়া পরিকল্পনা জানানো হয় বিএসএফ-এর তরফ থেকে।

আরও পড়ুন: রাজ্যে গতবারের চেয়ে ভোটার বেড়েছে ৯ লক্ষের বেশি

ভোট প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য ২২ জেলায় ২১  আইএএস আধিকারিককে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হবে। এছাড়াও ২৩৮ জন ডব্লুবিসিএস আধিকারিককে সাধারণ পর্যবেক্ষক হিসাবে ব্লকস্তরে নজরদারির দায়িত্ব দিয়েছে কমিশন। সাধারণ মানুষের ভোট সংক্রান্ত ভাব অভিযোগ নিষ্পত্তিতে সোমবার থেকেই ব্লক, মহকুমা ও জেলায় কমিশনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্যের কেন্দ্রীয় কন্ট্রোল রুমের নম্বর ১৮০০৩৪৫৫৫৫৫৩।

সর্বধিক পাঠিত

রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস, জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার মধ্যে বনগাঁর পাইকপাড়ায় ভোটগ্রহণ, ভোটারদের লম্বা লাইন

আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার