০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে নিহত ৪ জঙ্গি

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারতীয় সেনার গুলিতে নিহত ৪ জন জঙ্গি। সোমবার রাতে পুঞ্চ জেলার সুরানকোট বেল্টের সিন্ধরা টপ এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু পুলিশ একযোগে যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন সেনা-জঙ্গি দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ভারতীয় সেনার গুলিতে ৪ জন জঙ্গি নিহত বলেই ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু জোনের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, মঙ্গলবার ভোর ৫ টায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি শুরু হয়। তাতেই চার জঙ্গি নিহত হয়।

আরও পড়ুন: শাহি সফরের আগেই জম্মু-কাশ্মীরে খতম জইশ কমান্ডারসহ ৩ পাকিস্তানি জঙ্গি

সূত্রের খবর,  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সিন্দারাহ এবং ময়দানা এলাকায় “অপারেশন ত্রিনেত্র-২” শুরু করেন সেনা। তাতে নিহত হয় চার জঙ্গি। নিহতদের কাছ থেকে চারটি একে-৪৭ রাইফেল,  দুটি পিস্তল এবং অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর রাষ্ট্রীয় পুরস্কার ঘোষণা: মরণোত্তর সম্মানে ভূষিত পহেলগাম হামলার বীর আদিল শাহ

মনে করা হচ্ছে,  রাজৌরি এবং পুঞ্চ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো হত। এই অভিযানের ফলে বড় সন্ত্রাসী ঘটনা এড়ানো গেল। তবে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি: বাদল অধিবেশনের আগে সুর চড়াচ্ছে এনসি ও কংগ্রেস

সর্বধিক পাঠিত

খামেনেই হত্যাকাণ্ডে কেন নীরব প্রধানমন্ত্রী? প্রশ্ন তুললেন সনিয়া গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার গুলিতে নিহত ৪ জঙ্গি

আপডেট : ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার