০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুনরায় ভোট চেয়ে হাইকোর্টে মামলা করলেন বিজেপি সাংসদ

পারিজাত মোল্লা:  এবার পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দাবি, -‘স্বচ্ছ নির্বাচন হয়নি’। তাই নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আরজি জানিয়েছেন তিনি। ব্যালট বাক্স বদল-সহ একগুচ্ছ অভিযোগ তুলে এই মামলা করা হয়েছে। অস্বচ্ছ নির্বাচনের দায়বদ্ধদের খুঁজতেই তদন্ত চেয়ে আবেদন করেছেন বিজেপি সাংসদ। নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদন করা হয়েছে।

আগামী ২০ জুলাই ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার। সাংসদের আইনজীবী জানান, -‘পুরো জেলাতে নতুন করে পঞ্চায়েত ভোট করার আবেদন করা হয়েছে আদালতের কাছে। একাধিক ব্লকে আনসিলড ব্যালট বাক্স গণনা হয়েছে। কাউন্টিং হলে কারচুপি হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের আবেদনে মামলা করা হয়েছে’।

আরও পড়ুন: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ড: কাশ্মীর থেকে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন, পরে পুনর্নির্বাচনের পর ফের একবার ভোটের দাবিতে হাইকোর্টে মামলা বিজেপি সাংসদের। ফলে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক ময়দানে শোরগোল পড়েছে। ভোটের পর বিক্ষিপ্ত ভাবে রাজ্যের কিছু অংশে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা। কিন্তু এভাবে গোটা একটা জেলার পুনর্নির্বাচনের দাবি জানানোর ঘটনা এই প্রথম। ভোটের দিনই সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। পুরুলিয়া জেলাজুড়ে ভোট প্রক্রিয়া চললেও সেই ভাবে দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর। ‌তাই কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঝালদা থানার পুস্তি হাই স্কুলের ১০৩ নম্বর বুথে ভোট দেন তিনি এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনী অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই গেরুয়া সাংসদ।

আরও পড়ুন: আতঙ্ক তৈরি করা হচ্ছে, নির্বাচন কমিশনকে জেলে ঢোকানো উচিত: SIR নিয়ে কেন্দ্রকে নিশানা বিজেপি সাংসদের

আগামী ২০ জুলাই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজ্যের সব বুথে ন্যূনতম পরিকাঠামো আছে কি? নির্বাচন কমিশনের রিপোর্ট তলব হাই কোর্টের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুনরায় ভোট চেয়ে হাইকোর্টে মামলা করলেন বিজেপি সাংসদ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার