০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দয়াবান! কিছুই  না পেয়ে গৃহস্থের বাড়ির গেটে ৫০০ টাকা ঝুলিয়ে দিয়ে গেল চোরের দল  

পুবের কলম, ওয়েবডেস্ক: চুরি করতে এসে কিছুই খুঁজে পেল না চোরের দল। তবে অতি দয়াবান এই হতাশ চোরের দল। নিজেরা শূন্য হাতে ফিরলেও গৃহস্থের বাড়ির মূল ফটকে ৫০০ টাকার নোট ঝুলিয়ে দিয়েছে চোরেরা। এই ঘটনা দেখে হতবাক খোদ পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিনী সেক্টর এলাকায়।

জানা গিয়েছে,  দিল্লির রোহিনী সেক্টর ৮ এর ওই বাড়িতে থাকতেন আশি বছর বয়সী এম রামকৃষ্ণ ও তার স্ত্রী। গত ১৯ জুলাই তারা গুরুগ্রাম গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে লক্ষ্য করেন বাড়ির মূলগেটের তালা ভাঙা রয়েছে। সহজেই অনুমান করেন তাদের বাড়িতে চুরি হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু অক্ষত রয়েছে।

আরও পড়ুন: বর্ধমানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা কার্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ

এম রামকৃষ্ণ জানান, ‘আমাদের বাড়িতে তেমন মূল্যবান কিছু নেই। আলমারি সহ অন্যান্য জায়গাগুলো যেমনটা রেখে গেছিলাম তেমনটাই রয়েছে। হতবাকের বিষয় চোরেরা বাড়ির গেটে ৫০০ টাকার একটি নোট ঝুলিয়ে দিয়ে গেছে। পুলিশে অভিযোগ করা হয়েছে।’ পুলিশ তদন্ত শুরু করেছে।

সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দয়াবান! কিছুই  না পেয়ে গৃহস্থের বাড়ির গেটে ৫০০ টাকা ঝুলিয়ে দিয়ে গেল চোরের দল  

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার