০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ইংল্যান্ড ম্যাচে ফের মাঠে ঢুকে পড়লেন জ্যাভ্রো ৬৯

পুবের কলম, ওয়েবডেস্কঃ  ফের ইংল্যান্ডের মাঠে অদ্ভুত কাণ্ড ঘটালেন জ্যাভ্রো ৬৯। পুরো নাম ড্যানিয়েল জার্ভিস। দ্বিতীয় দিনে  ক্রিজে তখন ব্যাট করছেন ইংল্যান্ড ব্যাটসম্যান অলি পপ এবং জনি বেয়ারস্টো। হঠাৎই গ্যালারির দিক থেকে ধেয়ে এলেন ড্যানিয়েল জার্ভিস ওরফে জ্যাভ্রো। উমেশ যাদব বল করতে যাবেন এমন সময় জ্যাভ্রো বল হাতে ছুটে এসে বল করতে গেলেন অলি পপকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সবাই। বল করার সময় আবার নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টোকে ধাক্কাও মেরে দিলেন। ওভালের মাঠে উপস্থিত সকলেই তখন হতবাক।

উল্লেখ্য এর আগে হেডিংলেতেও তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন। বিরাট কোহলি আউট হওয়ার পর হঠাৎই ব্যাটéôéপ্যাড সজ্জিত হয়ে মাঠে নেমে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা তাকে টেনে হিঁচড়ে মাঠের বাইরে নিয়ে যায়। এদিনও একই কাণ্ড ঘটালেন জ্যাভ্রো। হেডিংলেতে তিনি সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছেন । ওখানেও কি করে নিরাপত্তারক্ষীদের বেড়াজাল টপকে এই ইউটিউবার মাঠে ঢুকে পড়লেন তা কেউ বুঝতে পারছেন না।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আক্রমণ নয়: ইরানের প্রেসিডেন্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত ইংল্যান্ড ম্যাচে ফের মাঠে ঢুকে পড়লেন জ্যাভ্রো ৬৯

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার