০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি মাসেই আমেরিকা সফরে যেতে পারেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এটাই প্রধানমন্ত্রী মোদির প্রথম মার্কিন সফর  হবে।

ওয়াশিংটনে কোয়াডভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি বৈঠক হওয়ার কথা ২৪ সেপ্টেম্বর। জানা গিয়েছে, ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন মুলুকে থাকবেন মোদি।  ওয়াশিংটন এবং নিউইয়র্কে যেতে পারেন তিনি। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ ছাড়া বাইডেন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন  প্রধানমন্ত্রী। আফগানিস্তানে তালিবানি শাসন প্রতিষ্ঠার আবহে এই বৈঠক নিয়ে সরগরম কূটনৈতিক মহল। পাশাপাশি নজর রাখবে বাকি দেশগুলিও। মোদি-বাইডেন বৈঠকে আফগানিস্তান ও চিনের সম্পর্ক নিয়েও  কথা হতে পারে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার