০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লোরিডায় উত্তেজনা, মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্যসের গুলিতে মা ও শিশুসন্তান সহ নিহত ৪

পুবের কলম, ওয়েবডেস্কঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলল গুলি। এই ঘটনায় চারজন নিহত হয়েছে বলে খবর। নিহতদের মধ্যে একজন নারী সহ তার তিনমাস বয়সী সন্তান শিশু সন্তান রয়েছে। হত্যার সময়ে ওই নারীর কোলে তাঁর সন্তান ছিল। হত্যার পর ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্রায়ান রিলে (৩৩)। তিনি মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্য।

পক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক সংবাদ সম্মেলনে জানান, রিলে নিজেও গুলিতে আহত হন। পুলিশের সঙ্গে তাঁর গোলাগুলি চলে। সে হাসপাতালে চিকিৎসাধীন। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিলে। তাঁর বান্ধবী তদন্তকারীদের জানিয়েছেন, মানসিক চাপ এবং পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন ব্রায়ান রিলে। এক সপ্তাহ আগে রিলের মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হয়। ইদানীং অসলগ্ন কথা বলছিলেন তিনি।

জাড সাংবাদিক সম্মেলনে আরও জানানা,  রিলে গত শনিবার রাতে প্রথম ওই বাড়িতে ঢোকেন। ওই পরিবারের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ান। পুলিশ যাওয়ার পর রিলে সেখান থেকে চলেও যান। কিন্তু রবিবার সকালে তিনি আবার ওই বাড়িতে ফিরে যান। সেখানে তিনি ৪০ বছরের এক ব্যক্তি, ৩৩ বছরের এক নারী ও তাঁর সন্তানকে গুলি করে হত্যা করেন। ওই বাড়ির পাশেই তিনি ওই নারীর ৬২ বছর বয়সী মাকে গুলি করে হত্যা করেন। এমনকি তিনি ওই পরিবারের পোষা কুকুরটিকেও গুলি করে হত্যা করেন।

সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফ্লোরিডায় উত্তেজনা, মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্যসের গুলিতে মা ও শিশুসন্তান সহ নিহত ৪

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার