০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘চীনা প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ, সাসপেন্ড নিউজক্লিকের টুইটার অ্যাকাউন্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীন সংবাদ সংস্থা নিউজ ক্লিকের অ্যাকাউন্ট সাসপেন্ড করল ‘এক্স’ (পূর্বতন টুইটার)। অভিযোগ, চিন থেকে টাকা নিয়ে ভারতের নামে মিথ্যে প্রচার চালাচ্ছে এই সংবাদ সংস্থা। বিজেপি নেতার এহেন অভিযোগের ভিত্তিতেই ‘নিউজ ক্লিক’ (NewsClick)- এর টুইটার অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। যদিও এর সংশ্লিষ্ট বিষয়ে আগাম কোনও বার্তা দেয়নি টুইটার, বলেই অভিযোগ জানিয়েছে নিউজক্লিক।

আরও পড়ুন: নিউজক্লিক: ইউএপিএতে মামলা কেন? নোটিস দিল্লি হাইকোর্টের

নিউজ ক্লিকের সম্পাদকীয় বিভাগ জানিয়েছে, ‘টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করার বিষয়ে আগাম অবহিত করে কোনো ইমেল আসেনি। আমরা একটি আপিল করেছি এবং এখন টুইটারের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’

আরও পড়ুন: নিউজক্লিক: রাজসাক্ষী হয়ে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার এইচআর হেড অমিত চক্রবর্তীর

'চীনা প্রোপাগান্ডা' ছড়ানোর অভিযোগ, সাসপেন্ড নিউজক্লিকের টুইটার অ্যাকাউন্ট

আরও পড়ুন: নিউজ ক্লিকঃ ২ সাংবাদিকের পুলিশি হেফাজত ফের বাড়ল

গত ৭ আগস্ট, লোকসভায় নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন কে উদ্ধৃত করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছিলেন, কংগ্রেস নেতারা এবং নিউজক্লিক চিন থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ‘ভারত-বিরোধী’ প্রচার চালাচ্ছে। তাঁর আরও দাবি, চিন থেকে নিউজক্লিক ৩৮ কোটি টাকা নিয়েছে।

নিউজক্লিক-এর কর্তা প্রবীর পুরকায়স্থ একটি বিবৃতিতে বলেছে, ‘নিউজক্লিক চিনের কমিউনিস্ট পার্টির হয়ে কাজ করেনা। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ একাবারেই ভিত্তিহীন। অন্যদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান উইমেনস প্রেস কর্পস, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট অ্যান্ড প্রেস অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতি জারি করে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিউজক্লিকের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা অযৌক্তিক এবং নিন্দনীয়।

সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘চীনা প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ, সাসপেন্ড নিউজক্লিকের টুইটার অ্যাকাউন্ট

আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার