০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬০ টাকা নিয়ে ঝগড়ার জের ১১ বছরের বন্ধুকে নৃশংসভাবে খুন করল ১৩ বছরের কিশোর

পুবের কলম ওয়েবডেস্কঃউত্তরপ্রদেশের  হামিরপুর  জেলায় ১৩ বছরের এক ছেলের কাছ থেকে ৬০ টাকা ধার নিয়েছিল ১১ বছর বয়সের তার বন্ধু। কিন্তু সে টাকা শোধ দিতে না পারায়, ১১ বছরের ছেলেটিকে জোর  করে টানতে টানতে জঙ্গলে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে ১৩ বছরের কিশোর  খুন করে এমনটাই অভিযোগ ।
সেই খুনের দিন দুয়েক পর ১১ বছরের বালকের দেহের ১১টা খণ্ডের খোঁজ মিলল। পাথর ছুঁড়ে তাকে খুন করে পালায় ১৩  বছরের ছেলেটি। তারপর জঙ্গলের পশু এসে ১১ বছরের ছেলের দেহটিকে খুবলে খায় বলে মনে করা হচ্ছে।এর ফলেই ওই বালকের খণ্ড দেহ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ১৩ বছরের ছেলেটি তাঁর অপরাধের কথা স্বীকার করেছে। কাঁশিরাম কলোনির সুমেরপুর টাউনের এই ঘটনায় সবাই স্তম্ভিত। পুলিশের কাছে ১৩ বছরের কিশোর জানায়,  বারবার বলা সত্ত্বেও তার বন্ধু টাকা ফেরত না দেওয়ার রাগ থেকে সে খুন করেছিল। পুলিশ যখন জিজ্ঞাসা করে কত টাকা ধারা দিয়েছিল, তখন সে জানায় ৬০ টাকা। জঙ্গলে ধরে নিয়ে যাওয়ার পর দুজনের মধ্যে মারামারি চলে। এরপরই ১১ বছরের ছেলেটিকে সামনে থাকা পাথর ছুঁড়ে বারবার মাথায় আঘাত করে। এরপরেও সে বেঁচে ছিল। ১৩ বছরের ছেলেটি এরপর তার বন্ধুর অচেতন অবস্থায় থাকা রক্তাক্ত দেহটা বাঁশ গাছের ভিতর ফেলে আসে, যাতে কেউ দেখতে না পায়। এরপর সেই রক্তমাখা পাথরটা জঙ্গলের বাইরে ড্রেনে ফেলে দেয়। তারপর সেই ড্রেনের জলেই নিজের রক্ত লেগে থাকা জামা ধুয়ে সে বাড়িতে চলে যায়। জেরায় নিজেই সব কথা সে পুলিশকে খুলে বলে। পুরো ঘটনায় হতবাক তদন্তকারীরা।
ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬০ টাকা নিয়ে ঝগড়ার জের ১১ বছরের বন্ধুকে নৃশংসভাবে খুন করল ১৩ বছরের কিশোর

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২১, সোমবার