০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজে রফতানি শুল্কের প্রতিবাদে কৃষকরা

পুবের কলম,ওয়েবডেস্ক: দেশের বাজারে পেঁয়াজের জোগান বাড়িয়ে কম রাখতে চায় মোদি সরকার। সেজন্য ৪০ শতাংশ রফতানি শুল্ক চাপিয়েছে কেন্দ্র। এ নিয়ে বিক্ষোভ শুরু করেছে মহারাষ্ট্রের কৃষকরা। রাজ্যটির নাসিক জেলায় বিক্ষোভে শামিল হয়েছে তারা। বৃহস্পতিবার শুল্ক তুলে নেওয়ার দাবি জানিয়ে মুম্বই-আগ্রা জাতীয় সড়ক অবরোধ করেন পাঁচশোর বেশি কৃষক। প্রায় দেড়ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ গিয়ে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। শুল্ক নিয়ে প্রতিবাদ ও আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে।

কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের মুখে দেশীয় বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে মোদি সরকার। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মূল্যবৃদ্ধি রোধ করতে এবং অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রফতানি শুল্ক আরোপিত থাকবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেঁয়াজে রফতানি শুল্কের প্রতিবাদে কৃষকরা

আপডেট : ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার