০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ সারাদিন ভারী বৃষ্টি চলবে দুই বঙ্গে, উত্তরে জারি কমলা সতর্কতা

বৃষ্টির ছবি-সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্ক:  সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝমঝমিয়ে চলছে বৃষ্টি। বৃহস্পতিবার গুমোট গরমের পর, বৃষ্টি কার্যত স্বস্তির নিঃশ্বাস এনে দিলেও নাজেজাল অফিস যাত্রী থেকে স্কুল-কলেজ পড়ুয়ারা। সেই সঙ্গেই যানজট শুরু হয়েছে সকাল থেকেই।

আজ সারাদিন ভারী বৃষ্টি চলবে দুই বঙ্গে, উত্তরে জারি কমলা সতর্কতা

একটানা ভারী বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জল জমেছে। আবহাওয়া দফতর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি করেই বঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার প্রায় সারাদিন এইভাবে বৃষ্টি চলবে। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরে থাকছে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব। আজ সারাদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত। বিহার এবং সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে সেটি। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা।

কোচবিহার ও দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি সহ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থাকবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার বৃষ্টি কিছুটা কমবে।

কলকাতায়  বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কমলেও  আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।  সোমবারের পর কয়েকদিন আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না।

এছাড়া আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতে সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি, বুকিংয়ে নতুন নিয়ম—যুদ্ধের প্রভাব রান্নাঘরেও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ সারাদিন ভারী বৃষ্টি চলবে দুই বঙ্গে, উত্তরে জারি কমলা সতর্কতা

আপডেট : ২৫ অগাস্ট ২০২৩, শুক্রবার