০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ মহড়ায় অংশ নিল সিরিয়া ও রাশিয়া

পুবের কলম ওয়েবডেস্কঃ যৌথ মহড়ায় অংশ নিল সিরিয়া ও রাশিয়ার সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে এই মহড়া অনুষ্ঠিত হয়। সিরিয়ায় মোতায়েন রাশিয়ার এভিয়েশন ফোর্সের প্রধান আন্দ্রেই ইয়ারমাকভের রুশ সংবাদসংস্থা তাস কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম পর্বের মহড়ায় দু দেশের পাইলটরা ট্যাকটিক্যাল ফ্লাইট ট্রেনিংয়ে অংশ নেন। ইয়ারমাকভ বলেন, প্রশিক্ষণের সময় রাশিয়া এবং সিরিয়ার এয়ার ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তু এবং আকস্মিক লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন চালানো হয়।

এই প্রথম সিরিয়া ও রাশিয়ার পাইলটরা এমন যৌথ মহড়ায় অংশ নিলেন। এতে রাশিয়ার এমআই-৮ পরিবহন হেলিকপ্টার ও কামভ কেএ-৫২ কমব্যাট হেলিকপ্টার এবং সিরিয়ার পক্ষ থেকে এমআই-২৪ হেলিকপ্টার ব্যবহার করা হয়। মহড়ায় বাস্তব যুদ্ধ-পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যৌথ মহড়ায় অংশ নিল সিরিয়া ও রাশিয়া

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার