০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমিরশাহীতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা ৮২ দেশের নাগরিককে

পুবের কলম,ওয়েবডেস্ক: ভিসা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহী ভ্রমণ করতে পারবেন ৮২ দেশের নাগরিক। অর্থাৎ বিশ্বের ৮২টি দেশের নাগরিকরা আগে থেকে ভিসা না নিয়ে আরব আমিরশাহীতে প্রবেশ করতে পারবেন। ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া এই দেশগুলোর মধ্যে ভারতও রয়েছে। এসব দেশের নাগরিকরা আমিরশাহীতে প্রবেশের সময় দুটি সম্ভাব্য ভিসার একটি পাবেন। এগুলো হচ্ছে- হয় তারা ৩০-দিনের প্রবেশ ভিসা পাবেন যা ১০ দিনের জন্য বাড়ানো যায়, অথবা ৯০ দিনের জন্য ভিসা পাবেন তারা। এছাড়া আঞ্চলিক গোষ্ঠী গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ থেকে আরব আমিরশাহীতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিরা তাদের পাসপোর্ট বা তাদের পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। আমিরশাহীতে প্রবেশের জন্য তাদের ভিসা বা স্পনসর প্রয়োজন হবে না। সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা আরব আমিরশাহী পৌঁছানোর পর প্রাথমিকভাবে ১৪ দিনের প্রবেশ ভিসা পাবেন এবং এই ভিসা আরও ১৪ দিনের জন্য বাড়ানোর আবেদন তারা করতে পারেন। তবে ভারতীয় নাগরিকদের ওই পাসপোর্টটিতে আগমনের তারিখ থেকে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে এবং ভ্রমণকারীর অবশ্যই যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ইইউভুক্ত যেকোনও দেশের ইস্যু করা ভিজিট ভিসা বা স্থায়ীভাবে বসবাসের কার্ড থাকতে হবে।

আরও পড়ুন: পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খামেনি ‘হত্যা’র প্রতিবাদে উত্তাল লখনউ: রাজপথে আমেরিকা-ইজরায়েল বিরোধী মিছিলে জনজোয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমিরশাহীতে ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা ৮২ দেশের নাগরিককে

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার