০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আবহে আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, সতর্কতা জারি কেরলে

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা ভাইরাসের মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস। নিপায় আক্রান্ত হয়ে ১২ বছর বয়সি এক কিশোরের মৃত্যু পরে, এই আতঙ্ক আরও জোরালো হয়েছে। তবে মৃত কিশোরের সংস্পর্শে আসা আট জনের পরীক্ষা করা হয়। ৮ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। ইতিমধ্যেই কেরলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসটি একবার ছড়াতে শুরু করলে, নিয়ন্ত্রণে আসা মুশকিল হয়ে যায়। মৃত্যুর হার ১ থেকে ২ শতাংশ, সেখানে নিপা ভাইরাসে মৃত্যুর হার ছুঁতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত।  নিপা ভাইরাস প্রধানত বাদুড় থেকে ছড়ায়। আধ খাওয়া ফল বা গাছ থেকে মাটিতে পড়ে যাওয়া কোনও ফল না ধুয়ে খাওয়া মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সংক্রমণের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

তবে বিশ্বসাস্থ্য সংস্থা বলছে, মানব শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ হয় শুয়োর থেকে, আবার অনেক কুকুর, বিড়াল বা ইঁদুরের মতো প্রাণী থেকেও সংক্রমণ হতে পারে।  নিপা সংক্রমণের প্রধান উপসর্গগুলির  মধ্যে অন্যতম হল শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, পেশিতে ব্যথা অনুভূত হওয়া, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, ও বমি বমি ভাব। নিপা সংক্রমণের ফলে এনসেফালাইটিসও হতে পারে। এখনও অবধি নিপার কোনও চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। বস্তুত নিপা সংক্রমণ প্রতিরোধ করতে পারে এরম টিকাও বাজারে পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে নিপা আক্রান্ত রোগীদের লাইফ সাপোর্টে রাখা হয়।

সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আবহে আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, সতর্কতা জারি কেরলে

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার