০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন মহিলারাও

পুবের কলম, ওয়েবডেস্কঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) ভর্তি হতে পারবেন মহিলারাও। বুধবার সুপ্রিমকোর্টে একথা জানিয়েছে কেন্দ্র। এই ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি সুপ্রিমকোর্টও। তিন সেনা প্রধানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত সরকারের।

সেনাবাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করতে ফেব্রুয়ারিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ আদালত। এবার সুপ্রিমকোর্টে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র। কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানিয়েছেন– ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি মেয়েদের এনডিএ ভর্তি করানো হবে। কেন্দ্র এবং তিন সেনার প্রধানরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েরা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও নাভাল অ্যাকামেডির মাধ্যমে সেনায় স্থায়ী কমিশন পাবে। আমরা এ সম্পর্কে বিস্তারিত হলফনামা দাখিল করব। ২৪ জুন এনডিএ পরীক্ষার কথা ছিল। কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে নভেম্বরে। দয়া করে আর পরীক্ষা পিছোবেন না।’
এরপরই বিচারপতি এসকে কৌল জানান– ‘লিঙ্গ বৈষম্য নিয়ে বাহিনীকে আরও কাজ করতে হবে। জানি সংস্কার একদিনে হয় না। সরকারকে নির্দিষ্ট সময়ে ওই প্রক্রিয়া শেষ করতে হবে। বিচারপতিরা আরও বলেন– সেনাবাহিনী দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিঙ্গ বৈষম্য দূর করতে তাদের বিশেষ ভূমিকা নেওয়া উচিৎ। এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করার আগেই তাদের উদ্যোগ নিতে হবে।’
মহিলারা কীভাবে এনডিএ-তে ভর্তি হতে পারবে– তা নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিতভাবে জানতে চেয়েছে সুপ্রিমকোর্ট। এরজন্য সরকারকে ২ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ সেপ্টেম্বর।

সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন মহিলারাও

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার