০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ সাতমাস পর ফোনে কথা বললেন বাইডেন-জিনপিং

পুবের কলম ওয়েবডেস্কঃ  প্রায় সাতমাস পর ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে জলবায়ু পরিবর্তন,করোনা ভাইরাস জনিত পরিস্থিতি, এবং অতিমারী পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তা নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে জানা যাচ্ছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী আগ্রহের ওপর জোর দিয়েছেন। প্রতিযোগিতা যাতে সংঘর্ষে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য দুই রাষ্ট্রনেতার দায়িত্ব নিয়ে আলোচনাও করা হয়।

হোয়াইট হাউস আরও জানিয়েছে যে সব ক্ষেত্রে দুই দেশের স্বার্থ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গী ভিন্ন সেই সব ক্ষেত্রেও যাতে সহমতে পোঁছান যায় তা নিয়েও আলোচনা হয় বাইডেন এবং জিনপিংয়ের মধ্যে। অন্যদিকে চিনের জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে দুই রাষ্ট্রনেতার আলোচনা ছিল অকপট এবং গভীর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণ করবে না ইরান, বড় ঘোষণা রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘ সাতমাস পর ফোনে কথা বললেন বাইডেন-জিনপিং

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার