পুবের কলম,ওয়েবডেস্কঃ আচমকাই বদল হলেন চার রাজ্যের রাজ্যপাল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত নির্দেশিকায় চার রাজ্যে রাজ্যপাল বদলের কথা জানানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, পঞ্জাবের নতুন রাজ্যপাল হবেন বানওয়ারিলাল পুরোহিত । এতদিন তিনি ছিলেন তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্বে । অন্যদিকে, নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি এবার থেকে তামিলনাড়ুর দায়িত্ব সামলাবেন। উত্তরাখণ্ডেও বদল হচ্ছে রাজ্যপাল। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল হচ্ছেন। অসমের রাজ্যপাল জগদীশ মুখি নাগাল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পেলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানিয়েছেন, যেদিন থেকে তারা নতুন রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন থেকেই তাদের নিয়োগ করা হয়েছে বলে ধরা হবে। তবে এখনও পর্যন্ত রাজ্যপাল বদলের কোন কারণ জানানো হয়নি। উল্লেখ্য চলতি সপ্তাহেই ইস্তফা দেন উত্তরাখন্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্য। তাঁর ইস্তফা দেওয়ায় সেই শূন্যস্থানে নিয়োগ করা হচ্ছে অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিংকে। এভাবে আচমকা রাজ্যপাল বদলে রাজনৈতিক মহলেও যথেষ্ট চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই ।
০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
চার রাজ্যে রাজ্যপাল বদল, রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত হল বিজ্ঞপ্তি
-
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার
- 45
ট্যাগ :
Governors change in four states
সর্বধিক পাঠিত


























