০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার গীতিকার! প্রকাশিত হল মোদির ‘গারবো’ গান

পুবের কলম,ওয়েবডেস্ক: গত ৯ বছরে নরেন্দ্র মোদিকে নানা রূপে দেখা গিয়েছে। কখনও তিনি গেরুয়া পোশাকে ধ্যানস্থ। কখনও তিনি সেনার পোশাকে। কখনও বা তিনি ক্যামেরা হাতে পুরোদস্তুর ফটোগ্রাফার। এবার তিনি ধরা দিলেন গীতিকার হিসাবে। মোদি লিখে ফেলেছেন নবরাত্রির গান।  গুজরাতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা এই নবরাত্রি সং। মোদির লেখা এই  গরবো গানটি তনিষ্ক বাগচী কম্পোজ করেছেন। নবরাত্রির ফ্লেভার নিয়ে তৈরি এই গানে গলা মিলিয়েছেন ধ্বানী ভানুশালী।

কয়েক বছর আগে গানটি লিখেছিলেন প্রধানমন্ত্রী। নবরাত্রি উৎসবের আগে শনিবার প্রকাশিত হয়েছে সেই মিউজিক ভিডিও ‘গারবো’। গানটি জাস্ট মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে, যা অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সংস্থা। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘এটি অনেক স্মৃতি ফিরিয়ে আনে। আমি অনেক বছর ধরে গান লিখি না। কিন্তু গত কয়েকদিন ধরে একটি নতুন গরবা লিখতে পেরেছি, যা আমি নবরাত্রির সময় শেয়ার করব।’ তিনি ভানুশালী, বাগচী ও জাস্ট মিউজিকের দলকে ধন্যবাদ জানিয়েছেন গরবাটির সুন্দর পরিবেশন করার জন্য।

মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা, গান লেখার কথা সর্বজনবিদিত। কিন্তু তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদিও যে গান লিখতে পারেন, তা অনেকেরই অজানা ছিল। শনিবার দেবীপক্ষের সূচনালগ্নে সেই খবর ঘোষণা করেই সবাইকে চমকে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিঙ্ক পোস্ট করে নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালকদ্বয় তানিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে। এক নেটিজেন সেখানে লিখেছেন, ‘ওয়াহ মোদিজি ওয়াহ’। আর একজন আবার লিখেছেন, ‘গানের লিঙ্কে নরেন্দ্র মোদির নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম।’

এই খবর জানার পর থেকেই মোদি-বন্দনায় মেতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলিউডে স্বঘোষিত মোদিভক্ত। মোদির এক্স হ্যান্ডলের পোস্ট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘কী সুন্দর! অটলজির কবিতা হোক বা মোদিজির গান, রিয়েল লাইফ হিরোদের এমন প্রতিভা মন ভাল করে দেয়। শিল্পের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। শিল্পীদের কাছে এগুলো খুবই অনুপ্রেরণামূলক।’ সোস্যাইল সাইটে ধ্বানী ভানুশালী খুবই জনপ্রিয়। তার ফ্যান ফলোয়ার প্রচুর। অনেকে বলেছেন, আজকাল মোদিজি সেইসব সেলেবদের সঙ্গে কাজ করছেন যাদের ফ্যান ফলোয়ার বেশি। এর আগেও স্বচ্ছভারত অভিযানের সময় তিনি কোনও সাফাই কর্মীর সঙ্গে ফটো সেশন করেননি। তিনি ফটোসেশন করেছিলেন কুস্তিগীর অঙ্কিতের সঙ্গে। তার ফলোয়ার বহু। অঙ্ক কষে মোদি যেভাবে প্রচার চালাচ্ছেন তা সত্যিই বিজেপির জন্য কার্যকরী হচ্ছে বলে মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন মোদি সোশ্যাল সাইট ইনফুলায়েন্সারদের সাহায্য নিচ্ছেন। কারণ তরুণ ও যুবকদের ধরে রাখতে চাইছেন তিনি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আজ থেকেই বেকার ভাতা ‘যুবসাথী’, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার গীতিকার! প্রকাশিত হল মোদির ‘গারবো’ গান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, শনিবার